পোস্টগুলি

ঢাকা সাভারে সমকামী মেয়ের ছুরিকাঘাতে বাবা খুন!

ঢাকা সাভার এলাকায় সমকামী মেয়ের ছুরিকাঘাতে আপন বাবাকে হত্যা করার ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে অভিযুক্ত ঐ মেয়ে সমকামিতা এবং নেশায় আশক্ত ছিলো। অভিযুক্তের বাবা আব্দুর সাত্তার তার মেয়েকে এমন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে আনতে বারবার নিষেধ করেন। এমনকি সবশেষে তার এমন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তার বাবা তাকে পুলিশে দেন। পরবর্তীতে পুলিশ হেফাজত থেকে বের হয়ে মেয়ে তার বাবাকে জঘন্য উপায়ে চুরি দিয়ে হত্যা করে! 

রেমিটেন্স চায় রাষ্ট্র, নিরাপত্তা দেয় না—

ছবি
সৌদি আরবের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা। মাতৃভূমি ছেড়ে জীবিকার সন্ধানে আসা এসব মানুষগুলো বিভিন্নভাবে দুর্বৃত্তদের হাতে অপহরণের স্বীকার হচ্ছেন, হতাহত হচ্ছেন। বৈধ পথে গিয়েও ভাগ্যের চাকা ঘোরাতে পারছেন না হাজার হাজার শ্রমিক। অনেকে অর্ধাহারে-অনাহারে ভবঘুরের মতো জীবন যাপন করছেন, কেউ মানসিক বিপর্যয়ের শিকার, কেউ কেউ হতাশায় ডুবে আছে, এই দুর্দশাগ্রস্ত প্রবাসীদের ওপর যেন মরার উপর খাঁড়ার ঘা। একদিকে জীবন রক্ষা, অন্যদিকে নানা বিপদের মুখে পড়া তাদের প্রতিদিনের বাস্তবতা। বেকারত্ব-দারিদ্রতা দূরিকরণ ভালো পরিবেশে বসবাস করা এবং বৈদেশিক মুদ্রা অর্জন ও পরিবারকে অর্থনৈতিক ভাবে সাবলম্বী করার আশায় বাংলাদেশীরা প্রবাসে পাড়ি জমায়। সম্প্রতি জনশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান (বিবিএস) ব্যুরো জানিয়েছে, ‘বিদেশে অবস্থানরত’ প্রবাসীর সংখ্যা ৫০ লাখের অধিক। প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক বসবাস করে, তাদের সংখ্যা প্রায় ২.১২ মিলিয়নের উপরে। সৌদি প্রবাসীদের অভিমত অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংঘটিত সহিংস ঘটনার পেছনে রয়েছে একাধিক কারণ। তারমধ্য,  ...

ডাকযোগে" ভোট দিতে অনীহা মধ্যপ্রাচ্যের প্রবাসীদের

ছবি
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বহুদিনের প্রত্যাশা ছিল বিদেশে বসেই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়া। সেই প্রত্যাশার বাস্তব রূপ হিসেবেই নির্বাচন কমিশনের উদ্যোগে চালু হয় অনলাইনের মাধ্যমে ভোট প্রদান কর্মসূচী। প্রাথমিক পর্যায়ে এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে আশার সঞ্চার করে। প্রবাসী শ্রমিকরা একে অপরকে সহায়তা করে আগ্রহভরে অনলাইন অ্যাপে নিবন্ধনও করছেন।  প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থাকে অনেকে প্রবাসীরাই ভবিষ্যতমুখী পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। তবে অনলাইন নিবন্ধনের পর ভোট দিতে ডাক বিভাগের ওপর নির্ভরশীলতা প্রবাসীদের মধ্যে নতুন করে হতাশা তৈরি করেছে। যদি নিবন্ধন থেকে শুরু করে ভোট প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অ্যাপভিত্তিক হতো, তাহলে উৎসবমুখর পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন প্রবাসীরা—এমনটাই তাদের অভিমত। এই প্রথমবারের মতো প্রবাসী নাগরিকদের জন্য তথ্যপ্রযুক্তিনির্ভর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে  ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থায় অংশ নিতে প্রবাসী ভোটারদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হচ্ছে। অ্যাপের মাধ্যমে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ ...

প্রবাসে ঈদের উৎসব, বিষাদের প্রতিচ্ছবি

ছবি
  মোহাম্মদ সানাউল হক ভালো পরিবেশে বসবাস, বৈদেশিক মুদ্রা অর্জন এবং পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশায় প্রতিবছর লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসে পাড়ি জমায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জনশুমারি অনুযায়ী, বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ৫০ লাখের অধিক। এর মধ্যে সৌদি আরবেই রয়েছে প্রায় ২.১২ মিলিয়ন প্রবাসী, যা প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ। ‘ঈদ’ শব্দের অর্থই হলো আনন্দ। এই দিনটি বারবার ফিরে আসে বলেই এর এমন নামকরণ। ঈদের দিন নামাজ শেষে আত্মীয়স্বজনদের সঙ্গে কোলাকুলি, সালামি বিতরণ, সেমাই-পায়েস রান্না আর পরিবার-পরিজনের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠাই ঈদের মূল সৌন্দর্য। কিন্তু, বিদেশ বিভুঁইয়ে থাকা অধিকাংশ প্রবাসীর জন্য এই সব আয়োজন শুধুই এক অপূর্ণ স্বপ্ন। আমি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কথা বলছিলাম ; কেননা প্রবাসে ঈদের দিনেও বেশিরভাগ প্রবাসীর ভাগ্যে ছুটি থাকেনা! এমন ও হয় যে, অনেক প্রবাসী ঈদের নামাজটুকুও আদায় করার সুযোগ পায়না! সেক্ষেত্রে এমন প্রবাসীদের যদি প্রশ্ন করা হয় ঈদ কেমন কাটলো? এমতাবস্থায় ঐ প্রবাসীর উত্তরটা কেমন হৃদয়বিদারক হবে, তা আর বলার বাকি রইলো না! সৌদি প্রবাসী ...

নিউইয়র্কে এক বাংলাদেশিকে প্রায় ২ মিলিয়ন ডলার জরিমানা

ছবি
ফাহিম রহমান, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কে বসবাসরত এক বাংলাদেশি নাগরিককে ২ মিলিয়ন ডলার প্রায় ২৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, ২০ বছর আগে আদালত থেকে তার বিরুদ্ধে ডিপোর্টেশন (নির্বাসন) আদেশ জারি করা হয়েছিল। তবে তিনি আদালতের সেই আদেশ অমান্য করে যুক্তরাষ্ট্রে অবৈধ ভাবে অবস্থান করতে থাকেন। এ কারণে নিউইয়র্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি তার বিরুদ্ধে প্রায় ২ মিলিয়ন ডলার জরিমানা আরোপ করেছে। আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, ওই বাংলাদেশি দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে বিভিন্ন ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে আদালতের আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ হচ্ছে এবং আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব অভিবাসী আদালতের আদেশ অমান্য করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের জন্য ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থ...

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর অবস্থা কেমন ছিলো

ছবি
মোহাম্মদ সানাউল হক : দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল, এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও ১৯৩৯ সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়। ঘড়ির কাঁটা ধরে উপর থেকে বামদিকে: ওয়েনজিয়ালিঙের যুদ্ধে চীনা সেনাবাহিনী, প্রথম আল আলামাইনের যুদ্ধে অস্ট্রেলীয় ২৫ পাউন্ডার কামানের ব্যবহার, ১৯৪৩-৪৪ শীতকালীন মৌসুমে পূর্ব রণাঙ্গনে জার্মান স্টুকা বোমারু বিমান, লিঙ্গাইন উপসাগরে মার্কিন রণতরী, ভিলহেল্ম কাইটেল আত্মসমর্পন-চুক্তিতে সাক্ষর করছেন, স্তালিনগ্রাদের যুদ্ধে সোভিয়েত সেনা তৎকালীন বিশ্বে সকল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুইটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয়; মিত্রশক্তি আর অক্ষশক্তি। এই মহাসমরকে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত যুদ্ধ বলে ধরা হয়, যাতে ৩০টি দেশের সব মিলিয়ে ১০ কোটিরও বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ খুব দ্রুত একটি সামগ্রিক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সামরিক ও বেসামরিক সম্পদের মধ্যে কোনরকম পার...

ভারত-পাকিস্তান যুদ্ধে জয় পরাজয়

ছবি
মোহাম্মদ সানাউল হক : ১৯৬৫ সালের ৫ আগস্ট ২৬,০০০ থেকে ৩৩,০০০ পাকিস্তানি সৈন্য স্থানীয় কাশ্মীরিদের ছদ্মবেশে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে এবং কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে অনুপ্রবেশ করে। স্থানীয় জনসাধারণ এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে সতর্ক করে দিলে ১৫ আগস্ট ভারতীয় সৈন্যরা যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে। যুদ্ধের প্রথমদিকে ভারতীয় সৈন্যবাহিনী বিশেষ সাফল্য অর্জন করে এবং গোলন্দাজ বাহিনীগুলোর মধ্যে একটি প্রলম্বিত যুদ্ধের পর তিনটি গুরুত্বপূর্ণ পার্বত্য অবস্থান দখল করে। তবে আগস্টের শেষদিকে উভয়পক্ষই তুলনামূলক সাফল্য লাভ করে; পাকিস্তানি সৈন্যরা তিথওয়াল, উরি ও পুন্চ সেক্টরে অগ্রসর হয়, অন্যদিকে ভারতীয় সৈন্যরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৮ কি.মি. অভ্যন্তরে হাজী পীর গিরিপথ দখল করে নেয়। ১৯৬৫ সালের ১ সেপ্টেম্বর পাকিস্তান ভারতীয় সৈন্যবাহিনীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে তাদের রসদ সরবরাহের পথ রুদ্ধ করে দেয়ার উদ্দেশ্যে জম্মু ও কাশ্মীরের গুরুত্বপূর্ণ আখনুর শহর দখলের সিদ্ধান্ত নেয় এবং এজন্য অপারেশন গ্র্যান্ড স্লাম নামে একটি প্রতি-আক্রমণ পরিচালনা করে। আইয়ুব খান ধারণা করেছিলেন যে,"সঠিক সময় ও স্...