দেশ বিদেশ ডেস্ক: আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কক্সবাজারের সংসদীয় ৪টি আসনের প্রার্থীরা। তাদের প্রতিশ্রুতিগুলোর মধ্যে আছে- উড়াল সড়ক নির্মাণ, সাধারণ মানুষের নিরাপত্তা, বেকারত্ব দূরীকরণ, ভূমি অধিগ্রহণের যথাযথ ক্ষতিপূরণ, লবণ শিল্পে উন্নয়ন, ঈদগাঁওকে উপজেলায় রূপান্তর, রেললাইন সম্প্রসারণ, পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, সড়ক যোগাযোগ উন্নয়ন ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ নানা উন্নয়নের ফিরিস্তি। তবে জনগুরুত্বপূর্ণ কিছু বিষয় নেই কোনো প্রার্থীর ইশতেহারেই। এতে হতাশ সচেতন ভোটারেরা। ভোটাররা বলছেন, ‘কক্সবাজারের উন্নয়নের অগ্রগতিতে এমনিতেই ২৫টি মেগা প্রকল্প বাস্তবায়নের পথে থাকলেও একের পর এক বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে কক্সবাজারসহ পুরো বাংলাদেশের মাথা ব্যথার কারণ রোহিঙ্গা, ইয়াবা, মানবপাচার ও জলদস্যুর মত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রার্থীদের জোর কম। জানা গেছে, কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া) আসনের নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আফর আলম প্রতিশ্রুতি দেন, তিনি পেকুয়াকে পৌরসভা ও মাতামুহুরীকে উপজেলায় প্রতিষ্ঠা করবেন, চকরিয়...