ডাকযোগে" ভোট দিতে অনীহা মধ্যপ্রাচ্যের প্রবাসীদের
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বহুদিনের প্রত্যাশা ছিল বিদেশে বসেই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়া। সেই প্রত্যাশার বাস্তব রূপ হিসেবেই নির্বাচন কমিশনের উদ্যোগে চালু হয় অনলাইনের মাধ্যমে ভোট প্রদান কর্মসূচী। প্রাথমিক পর্যায়ে এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে আশার সঞ্চার করে। প্রবাসী শ্রমিকরা একে অপরকে সহায়তা করে আগ্রহভরে অনলাইন অ্যাপে নিবন্ধনও করছেন। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থাকে অনেকে প্রবাসীরাই ভবিষ্যতমুখী পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। তবে অনলাইন নিবন্ধনের পর ভোট দিতে ডাক বিভাগের ওপর নির্ভরশীলতা প্রবাসীদের মধ্যে নতুন করে হতাশা তৈরি করেছে। যদি নিবন্ধন থেকে শুরু করে ভোট প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অ্যাপভিত্তিক হতো, তাহলে উৎসবমুখর পরিবেশেই ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন প্রবাসীরা—এমনটাই তাদের অভিমত। এই প্রথমবারের মতো প্রবাসী নাগরিকদের জন্য তথ্যপ্রযুক্তিনির্ভর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থায় অংশ নিতে প্রবাসী ভোটারদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হচ্ছে। অ্যাপের মাধ্যমে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ ...