পোস্টগুলি

সৌদি আরব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রবাসে ঈদের উৎসব, বিষাদের প্রতিচ্ছবি

ছবি
  মোহাম্মদ সানাউল হক ভালো পরিবেশে বসবাস, বৈদেশিক মুদ্রা অর্জন এবং পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশায় প্রতিবছর লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসে পাড়ি জমায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জনশুমারি অনুযায়ী, বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ৫০ লাখের অধিক। এর মধ্যে সৌদি আরবেই রয়েছে প্রায় ২.১২ মিলিয়ন প্রবাসী, যা প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ। ‘ঈদ’ শব্দের অর্থই হলো আনন্দ। এই দিনটি বারবার ফিরে আসে বলেই এর এমন নামকরণ। ঈদের দিন নামাজ শেষে আত্মীয়স্বজনদের সঙ্গে কোলাকুলি, সালামি বিতরণ, সেমাই-পায়েস রান্না আর পরিবার-পরিজনের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠাই ঈদের মূল সৌন্দর্য। কিন্তু, বিদেশ বিভুঁইয়ে থাকা অধিকাংশ প্রবাসীর জন্য এই সব আয়োজন শুধুই এক অপূর্ণ স্বপ্ন। আমি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কথা বলছিলাম ; কেননা প্রবাসে ঈদের দিনেও বেশিরভাগ প্রবাসীর ভাগ্যে ছুটি থাকেনা! এমন ও হয় যে, অনেক প্রবাসী ঈদের নামাজটুকুও আদায় করার সুযোগ পায়না! সেক্ষেত্রে এমন প্রবাসীদের যদি প্রশ্ন করা হয় ঈদ কেমন কাটলো? এমতাবস্থায় ঐ প্রবাসীর উত্তরটা কেমন হৃদয়বিদারক হবে, তা আর বলার বাকি রইলো না! সৌদি প্রবাসী ...